কবিতাপাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে কবি খোকন মাহমুদের রচিত কবিতা নিয়ে আমারও ডাকনাম ছিল একক কবিতাপাঠের আসরের আয়োজন করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কবি পর্ষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন্নাহার চৌধুরী। এতে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক মনসুর উল করিম, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী দেবাহুতি চক্রবর্তী, কবি নেহাল আহমেদ ও খোকন মাহমুদ।