প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের সৃজনশীল বইয়ের বিপণন প্রতিষ্ঠান ‘বইপত্র’-এর উদ্যোগে গত বুধবার সন্ধ্যায় নগরের জিন্দাবাজার এলাকায় ‘কবিতাপাঠ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কবি ও গবেষক মোহাম্মদ সাদিক। কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন কবি তুষার কর, অধ্যাপক নাজিয়া চৌধুরী, কবি পুলিন রায়, অধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন, আবৃত্তিকার নাজমা পারভীন, অনিক দাস, আলফ্রেড আমিন প্রমুখ।