কবিতাপাঠের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় অদ্বৈত মল্লবর্মণের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গত শনিবার থেকে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিন দিনব্যাপী অদ্বৈত মেলার আয়োজন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মেলার দ্বিতীয় দিনে কবিতা ও ছড়াপাঠের আয়োজন করা হয়। এতে তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ আশরাফ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন শিল্পী ইরাজ আহমেদ। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন কবিতা আবৃত্তি করেন।