প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে গত বৃহস্পতিবার জালালুদ্দীন রুমীর জীবনপাঠ ও নবান্নে কবিতাসন্ধ্যা বিষয়ক আড্ডা হয়েছে। সন্ধ্যায় জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্যের ছোট কাগজ খনন ও ঋতুপত্র। এতে অতিথি ছিলেন প্রবাসী কবি-কথাসাহিত্যিক আতাউর রহমান মিলাদ। ‘মাওলানা জালালুদ্দীন রুমীর জীবন ও কবিতা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন কবি সাকি সায়ন্ত। আলোচনা করেন সাহিত্যানুরাগী এম এ আহাদ, লোক গবেষক মাহফুজুর রহমান, অধ্যক্ষ মো. শাহজাহান, সৈয়দ মুজিবুর রহমান ও আবদুল হামিদ মাহবুব। পরে নবান্নের কবিতা পাঠে অংশ নেন কবি সৈয়দ মোশাহিদ আহমদ, জাহাঙ্গীর জয়েস, মুজাহিদ আহমদ, সুভিনয় রায়, ইমন পাল প্রমুখ।