কবির জন্মদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে পদকপ্রাপ্ত প্রয়াত কবি দিলওয়ারের ৮০তম জন্মদিন উদ্যাপন করেছে সিলেটের সুরমা খেলাঘর আসর। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের মির্জাজাঙ্গাল এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে সংগঠনের সভাপতি দীনবন্ধু পাল সভাপতিত্ব করেন। সভায় কবি ধ্রুব গৌতমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কবি অঞ্জন পাল। এতে বিশেষ অতিথি ছিলেন তুহিন কান্তি ধর, তপন চৌধুরী ও নন্দ কিশোর রায়। আলোচনা সভা শেষে কবিতা পাঠ হয়।