কবিরহাট উপজেলা শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কবিরহাট উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত সমেঞ্চলনে আগামী তিন বছরের জন্য নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে আ ফ ম বাশির উল্যা, সাধারণ সম্পাদক পদে ওহিদুজ্জামান বাবুল, যুগ্ম সম্পাদক মাইন উদ্দিন ও আবদুল কাদের জিলানী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সমেঞ্চলনে বাংলাদেশ শিক্ষক সমিতি কবিরহাট উপজেলা শাখার কল্যাণ তহবিল থেকে মিয়ারহাট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুরশিদ আলম, কবিরহাট মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম ইখতিয়ার উদ্দিন ফারুক, সাবেক সহকারী শিক্ষক পরেশ চন্দ্র মজুমদার, হাজীরহাট হামিদীয় উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক ছায়া কান্ত মজুমদারকে অবসরভাতার চেক দেওয়া হয়।