কবিরহাটে অগ্নিকাণ্ড পাঁচটি দোকান ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের লেদু কোম্পানীর হাটে গত শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভসঞ্চীভূত হয়েছে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত একটার দিকে বাজারের জহিরের স্টেশনারি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে জয়নালের মুদি দোকান, আবু ডাক্তারের ফার্মেসি, জাহাঙ্গীরের কাপড়ের দোকান এবং একটি স্যালন সম্পূর্ণ পুড়ে যায়।