কবিরহাটে দুই বখাটের ছয় মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাটে এক কলেজছাত্রীকে জড়িয়ে অশ্লীল ভাষার প্রচারপত্র বিতরণ ও তাকে উত্ত্যক্ত করার দায়ে দুই বখাটেকে ছয় মাস করে বিনাশ্রম করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরিফুল ইসলাম গত রোববার রাতে বামদত্ত উচ্চবিদ্যালয় মাঠে আদালত বসিয়ে এ কারাদণ্ড দেন।দণ্ড পাওয়া দুজন হলেন—সদর উপজেলার বাংলাবাজার এলাকার কোরবান আলী ও সোনাপুর কাঠপট্টি এলাকার রিয়াজ উদ্দিন।আদালতের আদেশের পর রাতেই কোরবান ও রিয়াজকে থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে গতকাল সকালে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত বড়ুয়া বলেন, ওই ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে প্রায়ই প্রেম নিবেদন এবং উত্ত্যক্ত করতেন কোরবান। কিন্তু ওই ছাত্রী তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে ক্ষিপ্ত হয়ে কোরবান তাকে নানা ভয়ভীতি দেখিয়ে দুর্বল করার চেষ্টা করে ব্যর্থ হন।