কবিরহাটে দুর্ধর্ষ ডাকাতি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কবিরহাট উপজেলার পশ্চিম রাজুরগাঁও গ্রামের একটি বাড়িতে গত বুধবার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক তিনটার দিকে ১৮-২০ জনের একদল সশস্ত্র ডাকাত ওই বাড়িতে হানা দেয়। প্রথমে ডাকাতেরা বাড়ির পাকা ভবনের ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা অস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিমিঞ্চ করে লুটাপাট চালায়। গৃহকর্তা অজিউল্লা দাবি করেন, ডাকাতেরা তাঁদের ঘরের আলমারি ভেঙে ২২ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা, ছয়টি মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল ডাকাতির ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।