কবিরাজের চিকিৎসায় গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুরে কবিরাজের ‘চিকিৎসায়’ গত শনিবার রাতে সিজলা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি গৌরীপুর পৌর এলাকার মো. আলালের স্ত্রী। ঘটনার পর থেকে কথিত কবিরাজ পলাতক রয়েছেন।

গৃহবধূর পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সিজলা খাতুন ডায়াবেটিসে ভুগছিলেন। মাঝেমধ্যে তিনি অস্বাভাবিক আচরণ করতেন। জিনের আছর পড়েছে মনে করে শুক্রবার বিকেলে পরিবারের লোকজন তাঁকে পৌর এলাকার মাছুয়াকান্দা গ্রামের বাপ্পী কবিরাজের কাছে নিয়ে যান। এ সময় কবিরাজ জিন তাড়ানোর আশ্বাস দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে তাঁকে বেত্রাঘাত করেন। শনিবার সন্ধ্যায়ও তাঁকে বেত্রাঘাত করা হয়। রাতে স্থানীয় লোকজন সিজলাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার ওসি হামিদুল ইসলাম জানান, সিজলার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রোববার বিকেল পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।