কবিরাজের ভুল চিকিৎসায় নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের ঘোড়াশালা গ্রামে কবিরাজের ভুল চিকিৎসায় গত শুক্রবার ফাতেমা বেগম (৪৫) নামের এক নারী মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে কবিরাজ অলি (৫০) পলাতক রয়েছেন।উপজেলার রূপসা এলাকার সফিউল আলম জানান, ঘোড়াশালা গ্রামের কোচবাড়ির মৃত আবুল কালামের স্ত্রী ফাতেমা বেগম শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় রূপসা বাজারে অবস্থিত কবিরাজ অলির চেম্বারে যান। এ সময় অলি ফাতেমার নাক ও মুখে কাপড় বেঁধে পানি ঢালেন। এর ১০-১৫ মিনিট পর ফাতেমা মারা যান।ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক শাহ আলম বলেন, এ ঘটনায় ফাতেমার ভাই ইব্রাহিম শুক্রবার রাতে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ফাতেমার লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।