কবিয়াল বিজয় সরকারের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় সরকার
বিজয় সরকার

অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা কবিয়াল বিজয় সরকারের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ২ ডিসেম্বর। এ উপলক্ষে বিজয় সরকার ফাউন্ডেশন ৪ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে।
বিজয় সরকার প্রায় এক হাজার ৮০০ গান লিখেছেন ও সুর দিয়েছেন। বিজয় সরকার ১৯০৩ সালের ১৯ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। তিনি নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। বার্ধক্যজনিত কারণে ১৯৮৫ সালের এই দিনে ভারতে পরলোকগমন করেন বিজয় সরকার। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাঁকে সমাহিত করা হয়।
এই গুণী শিল্পী ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর ও সংগীতে অবদানের তিনি জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন।