কবি-লেখকদের প্রাণের সম্মিলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহত্তর সিলেটের কবি-নাট্যকার, ছড়াকার-গীতিকার, সংগীতশিল্পী-প্রকাশক ও গবেষক—এ রকম একদল মানুষ সমবেত হয়েছিলেন প্রাণের টানে। প্রাণের সম্মিলনে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘মনুর মল্লারে এসো’ শীর্ষক আড্ডার আয়োজন করে ছড়ার কাগজ ছড়ালোক। সঞ্চালক ছিলেন ছড়ালোক সম্পাদক শাহাদত বখ্ত শাহেদ। একে একে কথা বলেন কবি নৃপেন্দ্রলাল দাশ, এনায়েত হাসান, শুভাশিস সিনহা, জাফর ওবায়েদ, আবিদ ফায়সাল, সৌমিত্র দেব, মাসুদা সিদ্দিকা, ধ্রুব গৌতম, জয়নাল আবেদীন, শেখ সাইফুল্লা এবং প্রাবন্ধিক ছোট কাগজ ফসল-এর সম্পাদক মো. আব্দুল খালিক, ছোট কাগজ ভাস্কর-এর সম্পাদক পুলিন রায়, লোকগবেষক মাহফুজুর রহমান, লেখক-গবেষক আহমদ সিরাজ, লেখক খতিবুর রহমান, ছড়াকার আবদুল হামিদ মাহবুব, চন্দন কৃষ্ণ পাল, পৃথ্বীশ চক্রবর্তী, নাট্যকার সুফি সুফিয়ান।