কম দামই তরুণদের সিগারেটে আসক্তির কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোর ও তরুণদের মধ্যে ধূমপানের আসক্তি বাড়ছে। গত এক বছরে কিশোর ও তরুণ ধূমপায়ী বেড়েছে ১১ শতাংশ। এদের মধ্যে ৯৮ শতাংশই সিগারেট খায়। মাত্র ২ শতাংশ খায় বিড়ি। বেসরকারি সংগঠন ক্যাম্পেইন ফর ক্লিন এয়ারের সাম্প্রতিক জরিপে এসব তথ্য পাওয়া গেছে।

ছাত্র, চাকরিজীবী, শ্রমিক, কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের ওপর সংগঠনটি জরিপ চালায়। ৫০০ জনের ওপর পরিচালিত এ জরিপ থেকে জানা যায়, ৫৬ শতাংশ ধূমপায়ীই ১৮ বছরের আগেই ধূমপান শুরু করে। কম দামে সিগারেট পাওয়াকেই বেশির ভাগ ধূমপায়ী এতে তাদের আসক্তির কারণ বলে মনে করে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জরিপের ফল উপস্থাপন করা হয়। এতে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ধূমপানকে নিরুৎসাহিত করতে আগামী বাজেটে সিগারেটের চতুর্থ  স্লাব বাতিল এবং শুল্ক বাড়াতে সুপারিশ করার আশ্বাস দেন। অরণ্য আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ক্যানসার সোসাইটির মহাসচিব শেখ গোলাম মোস্তফা,   জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুহাম্মদ আবদুস সবুর। বিজ্ঞপ্তি।