প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান মাসে কম দামে খাদ্যসামগ্রী সরবরাহের দাবিতে পোশাকশ্রমিকেরা খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন। গতকাল বুধবার জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এই স্মারকলিপি দেওয়া হয়। এর আগে সংক্ষিপ্ত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন আমিরুল হক আমিন।সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের মজুরি যতটুকু বেড়েছে, তার কয়েকগুণ বেশি বেড়েছে জিনিসপত্রের দাম। দাম বাড়ার ধারা এর পরও অব্যাহত রয়েছে। বিশেষ করে চাল-ডাল-তেল-চিনি-পেঁয়াজ প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী। এ অবস্থায় শুধু খাদ্যের দামের কারণেই অনেকের পক্ষে রোজা রাখা অসম্ভব হয়ে পড়েছে। সমাবেশে রমজান মাসে শ্রমিকদের জন্য রেশন চালু করার দাবির জানান তাঁরা।