কম মূল্যে ওষুধ বাজারজাত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম মূল্যে মানসম্পন্ন ক্যানসারের ওষুধ বাজারজাত করার জন্য ওষুধ কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় অধ্যাপক এম আর খান। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ ক্যানসার কংগ্রেস-২০১৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। অনকোলজি ক্লাব, বাংলাদেশ দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে।
এম আর খান বলেন, প্রতিবেশী দেশগুলোতে ওষুধ কোম্পানিগুলো ক্যানসারের ওষুধের দাম আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে ২৫ থেকে ৫০ শতাংশ কম রাখে। তিনি সরকারি-বেসরকারি উদ্যোগে মানসম্পন্ন আরও বেশি ক্যানসার চিকিৎসা কেন্দ্র ও হাসপাতাল তৈরির আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার তুলনায় ১৫০টি আধুনিক ক্যানসার চিকিৎসা কেন্দ্র বা হাসপাতাল থাকা দরকার, কিন্তু আছে ১৫ বা ২০টি। বিজ্ঞপ্তি।