কম মূল্যে খাবার পরিবেশন রেস্তোরাঁ সপ্তাহ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার থেকে ১৪ মে পর্যন্ত। এ সপ্তাহে কয়েক দিন ভোক্তাদের অপেক্ষাকৃত কম মূল্যে খাবার পরিবেশন করবে রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্ট। বিশ্বের বিভিন্ন শহরের মতো ‘রেস্টুরেন্ট উইক’ বা রেস্তোরাঁ সপ্তাহ উদ্‌যাপনের অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত।

আজ লা মেরিডিয়ান হোটেলে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। খাবারের অনলাইনভিত্তিক পোর্টাল ঢাকা ফুডিজের সহপ্রতিষ্ঠাতা সৈয়দ আশিকুর রহমান উৎসবের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবারের আয়োজনের দুই পৃষ্ঠপোষক হলো গ্রামীণফোন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আয়োজনে অংশ নেওয়া রেস্তোরাঁগুলো তাদের জনপ্রিয় খাবারগুলো তালিকা অনুযায়ী জনপ্রতি ৪৯৯, ৯৯৯, ১৪৯৯ ও ২৪৯৯ টাকায় বিক্রি করবে, যা ধার্য মূল্যের চেয়ে কম। আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে (http://thedhakafoodiez.com.bd/Pages/RestaurantWeek2016) ঠিকানায়।