কমনওয়েলথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে শেখ হাসিনা আমন্ত্রিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা-সংক্রান্ত কমনওয়েলথের আট সদস্যের ওয়ার্কিং গ্রুপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই ওয়ার্কিং গ্রুপ উন্নয়ন এজেন্ডা-সংক্রান্ত কমনওয়েলথের বিবৃতি চূড়ান্ত করার বিষয়টি তত্ত্বাবধান করবে। গতকাল বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে কমনওয়েলথ সচিবালয় থেকে এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। কমনওয়েলথের ওয়েবসাইটেও এ নিয়ে কোনো বিবৃতি নেই।
হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলম্বোতে অনুষ্ঠিত কমনওয়েলথের সরকারপ্রধানদের বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে প্রধানমন্ত্রীকে কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা আমন্ত্রণ জানিয়েছেন।
২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা-সংক্রান্ত কমনওয়েলথের আট সদস্যের ওয়ার্কিং গ্রুপে সভাপতিত্ব করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে।