কমনওয়েলথ নারী মন্ত্রীদের সম্মেলন কাল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল সোমবার ঢাকায় শুরু হচ্ছে দশম কমনওয়েলথ নারীবিষয়ক মন্ত্রীদের সম্মেলন। তিন দিনব্যাপী এ সম্মেলনে কমনওয়েলথভুক্ত ১৫টি দেশের নারী মন্ত্রীরা উপস্থিত থাকবেন।সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে: ‘উইমেন্স লিডারশিপ ফর এন্টারপ্রাইজ’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই সম্মেলন উদ্বোধন করবেন। এতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ সভাপতিত্ব করবেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম প্রমুখ উপস্থিত থাকবেন।সম্মেলন উপলক্ষে কাল বেলা ১১টায় সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল কমলেশ শর্মা।