কমনওয়েলথ মহাসচিব আসছেন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা তিন দিনের সফরে আজ শুক্রবার রাতে ঢাকা আসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি এ সফরের সময় আগামী নভেম্বরে মাল্টায় অনুষ্ঠেয় কমনওয়েলথ শীর্ষ সম্মেলন এবং ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠেয় কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের বিষয়ে সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাবেন।
আগামীকাল শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে কমনওয়েলথ মহাসচিব সৌজন্য সাক্ষাৎ করবেন।