কমপ্রেশার বিস্ফোরণে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলীতে গতকাল শুক্রবার রাতে একটি টেক্সটাইল মিল কারখানায় কমপ্রেশার যন্ত্র বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৩৫) ও মো. সোহাগ (২৮) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও দুজন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, নিহত ও আহত ব্যক্তিরা কদমতলীর শ্যামপুর শিল্প এলাকার এভারগ্রিন টেক্সটাইল মিল নামের একটি প্রতিষ্ঠানে কাজ করেন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে তাঁরা চারজন একটি কমপ্রেশার যন্ত্র মেরামত করছিলেন। হঠাৎ যন্ত্রটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে ভর্তি দুজন হলেন জিল্লুর রহমান (৩০) ও মো. মুসা (২৯)। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।