কমরেড অমল সেন মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল ও যশোরের সীমান্তবর্তী যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে গতকাল শুক্রবার দুই দিনব্যাপী অমল সেন মেলা শুরু হয়েছে। তেভাগা আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড অমল সেনের দশম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়।
বেলা দুইটায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন এবং স্মরণসভায় বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিমল বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিচুর রহমান মল্লিক, সাংসদ ফজলে হোসেন বাদশা, শেখ হাফিজুর রহমান, মোস্তফা লুৎফুল্লা, ইয়াসমিন আলী, টিপু সুলতান প্রমুখ।