কমরেড কমল কৃষ্ণ গুহর জন্মবার্ষিকী পালিত
কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমরেড কমল কৃষ্ণ গুহর ৭০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। রাজবাড়ীর সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকার ‘লেখক-পাঠক গোষ্ঠী’-এর আয়োজনে গত রোববার সন্ধ্যায় পত্রিকার কার্যালয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে তাঁর জন্মবার্ষিকী পালন করা হয়।
পত্রিকাটির সম্পাদক বাবু মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমরেড কমল গুহর স্ত্রী সবিতা চন্দ্র গুহ। স্মৃতিচারণা করেন লেখক আসাদুজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরিকুল আযম, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার আহ্বায়ক কমরেড সুশান্ত রায়, জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুল হাসান, গণতান্ত্রিক আইনজীবী সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবর রহমান, জেলা জাসদের (ইনু) সাধারণ সম্পাদক মুনিরুল হক, জেলা জাসদের আহ্বায়ক (আম্বিয়া) স্বপন দাস, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস প্রভাত দাস বিষ্ণ, ছাত্তার মণ্ডল প্রমুখ।