কমরেড ফরহাদ নীতিনিষ্ঠ রাজনীতির প্রতীক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমরেড মোহাম্মদ ফরহাদের ২৬তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলেছেন, মোহাম্মদ ফরহাদ হচ্ছেন নীতিনিষ্ঠ রাজনীতির প্রতীক। দেশে রুগ্ণ ও দুর্বৃত্তায়িত রাজনীতির এই সময়ে তাঁর মতো উজ্জ্বল রাজনীতিকের বড় বেশি প্রয়োজন।
গতকাল বুধবার বিকেলে কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনে সিপিবি আয়োজিত আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন।
সভায় বক্তব্য দেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, দলের সদস্য অনিরুদ্ধ দাস, সাজেদুল হক, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারিক প্রমুখ।
এর আগে সকালে বনানী কবরস্থানে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদের সমাধিতে সিপিবিসহ বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে।