কমরেড ফরহাদের মৃত্যুবাষির্কী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার পঞ্চগড়ে কমরেড ফরহাদের ২৩তম মৃত্যুবাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে বৃক্ষরোপণ, দিনব্যাপী নারী ও শিশু এবং দুস্থ রোগীদের স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। বাদ জোহর স্থানীয় মসজিদে দোয়া মাহফিল এবং বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিকেলে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের অর্গানিক ফার্মে কমরেড ফরহাদের স্ত্রী রাশেদা খানম রিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় ফরহাদ-মণি সিংহ ট্রাস্টের সভাপতি ও নারীনেত্রী ফওজিয়া মোসলেম, ট্রাস্টের সাধারণ সম্পাদক শেখর দত্ত, সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান বক্তব্য দেন। পঞ্চগড় প্রতিনিধি।