কমরেড ফরহাদের মৃত্যুবার্ষিকী কাল নানা কর্মসূচি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-২ আস-নের সাবেক সাংসদ কমরেড মোহাম্মদ ফরহাদের ২৫তম মৃত্যুবার্ষিকী কাল ৯ অক্টোবর।এ উপলক্ষে কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল ও কমরেড মোহাম্মদ ফরহাদ মৃত্যুবার্ষিকী উদ্যাপন পরিষদ তাঁর জন্মস্থান পঞ্চগড়ের বোদা উপজেলায় নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সকাল ১০টায় বলরামহাট এলাকায় ‘মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল’ শীর্ষক আলোচনা সভা ও বাদ জোহর স্থানীয় বলরামহাট মসজিদে মিলাদ মাহফিল। এ ছাড়া বোদা উপজেলা সদরের ধানহাটি মাঠে বিকেল চারটায় কমরেড ফরহাদ স্মরণে এক আলোচনা সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন তাঁর স্ত্রী রাশেদা খানম। সভায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী প্রধান অতিথি ও সাংবাদিক মোজাম্মেল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।