কমরেড মণি সিংহ মেলা শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বামপন্থী আন্দোলনের প্রবাদপুরুষ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাল বৃহস্পতিবার শুরু হবে সপ্তাহব্যাপী ‘কমরেড মণি সিংহ মেলা’। নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুরে আগামী ১ জানুয়ারি পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার পুরানা পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি’ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্যসচিব এম এম আকাশ। এ সময় সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন, লুত্ফর রহমান, হাসান তারিক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় আলোচনা সভা, লোকসংস্কৃতি উত্সব, কুটিরশিল্প প্রদর্শনীসহ নানা আয়োজনের মাধ্যমে দেশের গ্রামীণ মানুষের জীবনসংগ্রাম, হাজং সম্প্রদায়ের ঐহিত্য ও মণি সিংহের সংগ্রামী জীবন উপস্থাপন করা হবে। মণি সিংহের মৃত্যুবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে ৩১ ডিসেম্বর বিকেল ৪টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে স্মরণসভা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।