কমরেড মণি সিংহ স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় ব্রিটিশবিরোধী সংগ্রামের পুরোধা, টংক আন্দোলনের অন্যতম নেতা ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা কমরেড মণি সিংহের স্মরণসভা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেত্রকোনা জেলা কমিটি এ সভার আয়োজন করে। কমিটির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এতে বক্তব্য দেন প্রাবন্ধিক ও শিক্ষাবিদ যতীন সরকার, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অর্ণব সরকার প্রমুখ। এর আগে সেখানে মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।