কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি, ব্রিটিশবিরোধী আন্দোলনের সৈনিক, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের উপদেষ্টা, আজীবন বিপ্লবী কমরেড মণি সিংহের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ ডিসেম্বর। এ উপলক্ষে সিপিবিসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল নয়টায় পোস্তগোলা শ্মশানঘাটে তাঁর স্মৃতিস্তম্ভে সিপিবিসহ বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে।
এ ছাড়া কাল বেলা সাড়ে তিনটায় মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে মণি সিংহের আত্মার শান্তি কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।