কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা কমরেড মণি সিংহের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ ডিসেম্বর। এ উপলক্ষে পোস্তগোলা শ্মশানঘাটে কমরেড মণি সিংহের স্মৃতিস্তম্ভে সিপিবির উদ্যোগে আজ সকালে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া নেত্রকোনার সুসং দুর্গাপুরে প্রতিবছরের মতো এবারও আজ থেকে সাত দিনব্যাপী ‘কমরেড মণি সিংহ মেলা’ শুরু হবে। মণি সিংহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, কমরেড মণি সিংহ ব্রিটিশবিরোধী ও বাঙালির স্বাধিকার আন্দোলনসহ কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সারা জীবন যুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি।