কমরেড মণি সিংহের স্মরণে ৭ দিনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমরেড মণি সিংহ
কমরেড মণি সিংহ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা কমরেড মণি সিংহের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ ডিসেম্বর। এ উপলক্ষে পোস্তগোলা শ্মশানঘাটে কমরেড মণি সিংহের স্মৃতিস্তম্ভে সিপিবির উদ্যোগে আজ শনিবার সকালে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
ব্রিটিশ উপনিবেশবিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের নায়ক, সংগ্রামী এই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষেÿ সিপিবি ও কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি সাত দিনের কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে নেত্রকোনায় সুসং দুর্গাপুরে ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ‘কমরেড মণি সিংহ মেলা’। ৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে স্মরণসভা।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বাণীতে মণি সিংহের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, সুদীর্ঘ রাজনৈতিক জীবনে মণি সিংহ ত্যাগের পরাকাষ্ঠা ও রাজনৈতিক সততার অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
মণি সিংহের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেন, কমরেড মণি সিংহ ব্রিটিশবিরোধী আন্দোলন ও বাঙালির স্বাধিকার আন্দোলনসহ কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সারা জীবন যুক্ত ছিলেন।