কমরেড মণি সিংহের ২১তম মৃত্যুবার্ষিকী আজ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্রিটিশবিরোধী সংগ্রামী কমরেড মণি সিংহের ২১তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ ডিসেম্বর।এ উপলক্ষে সারা দেশে সিপিবিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল আটটায় পোস্তগোলা শ্মশান ঘাটে কমরেড মণি সিংহের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে।মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে পার্টির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে বলেছেন, দেশের বর্তমান সংকটে কমরেড মণি সিংহের আদর্শকে শক্তিশালী করা ছাড়া মানুষের মুক্তি ঘটবে না।মণি সিংহের ২১তম মৃত্যুবার্ষিকীতে প্রতিবারের মতো এবারও নেত্রকোনার সুসং দুর্গাপুরে আজ শনিবার ‘কমরেড মণি সিংহ মেলা’ শুরু হচ্ছে। সাত দিনব্যাপী মেলা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। বিজ্ঞপ্তি।