কমরেড মোহাম্মদ ফরহাদের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-২ আসনের সাবেক সাংসদ কমরেড মোহাম্মদ ফরহাদের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।
এ উপলক্ষে কমরেড ফরহাদের জন্মস্থান পঞ্চগড়ের বোদা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে আজ দুপুরে দোয়া-মোনাজাত ও বেলা তিনটায় বোদা ধানহাটি মাঠে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া কমরেড ফরহাদ কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ২৩ অক্টোবর বিনা মূল্যে দিনব্যাপী এক স্বাস্থ্যসেবা ক্যাম্প বলরামহাটের এ হাসপাতালে অনুষ্ঠিত হবে।
বাসস জানিয়েছে, কমরেড ফরহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল আটটায় রাজধানীর বনানী কবরস্থানে তাঁর কবরে সিপিবিসহ বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হবে। বিকেল সাড়ে চারটায় কমরেড মণি সিংহ সড়কে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে কমরেড ফরহাদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কমরেড ফরহাদ ১৯৮৭ সালের ৯ অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাজধানী মস্কোয় মৃত্যুবরণ করেন। রাজনৈতিক জীবনে তিনি বহুবার জেল, জুলুম ও নির্যাতন ভোগ করেন।