কমরেড হাফিজুর রহমান ভূঁইয়ার প্রতি শেষ শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও শ্রমিকনেতা কমরেড হাফিজুর রহমান ভূঁইয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে রাখা হয় হাফিজুর রহমানের মরদেহ। সকালে পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশাসহ দলের পুলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির নেতারা। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওয়ায়দুল কাদের ও ১৪ দলের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
হাফিজুর রহমানের মরদেহ আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত খুলনার হাদিস পার্কে রাখা হবে। জানাজা শেষে ফুলতলা উপজেলা সরকারি কবরস্থানে তাঁকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি