কমরেড হাফিজুরের প্রতি শ্রদ্ধা সিপিএমের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও শ্রমিকনেতা প্রয়াত হাফিজুর রহমান ভূঁইয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) ত্রিপুরা রাজ্য কমিটি। ত্রিপুরার রাজধানী আগরতলায় দুদিনের বৈঠক শেষে গতকাল রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলের রাজ্য সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন ধর এ তথ্য জানান।
কমরেড হাফিজুর রহমান গত ১২ ফেব্রুয়ারি ঢাকায় ইন্তেকাল করেন। ১৯৬০-৬১ সালে দৌলতপুর বিএল কলেজে অধ্যয়নকালে ছাত্র ইউনিয়নে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করেন তিনি। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার কারণে সরকারের রোষানলে পড়ে বহুবার তাঁকে কারাভোগ করতে হয়েছে।