প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নে বাবুল দাস নামে এক ব্যক্তির পা ভেঙে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জমসেদ আলীকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার অভিযোগে বলা হয়, গত ৮ আগস্ট শ্রীসূর্য চক কবিরাজি গ্রামে ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমসেদ দা দিয়ে কুপিয়ে এবং পা ভেঙে বাবুল দাসকে (৬০) হত্যার চেষ্টা করেন।১০ আগস্ট বাবুল দাসের ছেলে বিপুল দাস জমসেদসহ আরও দুজনকে আসামি করে কমলগঞ্জ থানায় মামলা করেন। পরে গতকাল পুলিশ জমসেদকে মৌলভীবাজার শহর থেকে গ্রেপ্তার করে।এএসপি সার্কেল মো. আহাদুজ্জামান ইউপি সদস্য জমসেদকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।