কমলগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জমশেদ আহমদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সংখ্যালঘু এক বৃদ্ধের পা ভেঙে দেওয়ার মামলায় মৌলভীবাজার মুখ্য বিচারিক হাকিম ঝলক রঞ্জন রায় গতকাল রোববার এ নির্দেশ দেন।এ ছাড়া আরেক আসামি আবদুল নূর ওরফে পেলু ডাকাতের জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।অভিযোগ রয়েছে, গত ৮ আগস্ট সন্ধ্যায় পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য চক কবিরাজি গ্রামে ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জমশেদ আহমদ সংখ্যালঘু বাবুল দাশের পা ভেঙে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা করা হয়।