কমলগঞ্জে ইউরিয়া সংকট নিরসনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ইউরিয়া সারের তীব্র সংকট নিয়ে গতকাল বুধবার প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর ওই দিন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক এস এম আক্তারুজ্জামান কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ঘটনার তদন্ত করেছেন। তিনি সার ডিলারদের সঙ্গে কথা বলে ও বিক্রয়কেন্দ্র পরিদর্শন করে সারসংকটের সত্যতা পান।
আক্তারুজ্জামান বলেন, তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা ঘুরে ডিলার, কৃষি কর্মকর্তা এবং কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সারসংকটের সত্যতা পান। সমস্যাটি নিয়ে দ্রুত মৌলভীবাজারের জেলা প্রশাসক এবং কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।