কমলগঞ্জে উৎকোচ নিয়ে মাদ্রাসাশিক্ষক নিয়োগের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরে সফাত আলী সিনিয়র মাদ্রাসায় উৎকোচ গ্রহণ করে শিক্ষক নিয়োগের অভিযোগ করেছেন পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষক। গত ২৬ জুন এ নিয়োগ পরীক্ষা হলেও ২ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তিনি এই লিখিত অভিযোগ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী শিক্ষক পারভেজ আহমদ লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম স্থান লাভ করেও মাদ্রাসা অধ্যক্ষের দাবি করা ৫০ হাজার টাকা না দেওয়ায় তাঁকে নিয়োগ দেওয়া হয়নি। অধ্যক্ষ ৫০ হাজার টাকা গ্রহণ করে অন্য পরীক্ষার্থী শিক্ষক মো. আলমাছ উদ্দীনকে নিয়োগ দেন। তবে অভিযোগ সম্পর্কে সফাত আলী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দীন বলেন, অভিযোগটি সঠিক নয়। কারও কাছ থেকে উৎকোচ গ্রহণ করে নিয়োগ দেওয়া হয়নি।