কমলগঞ্জে এক মাসে ১৭ ট্রান্সফরমার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত এক মাসে ১৭টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উদ্যাপনকালে গতকাল শনিবার কমলগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) আঞ্চলিক ব্যবস্থাপক এ তথ্য জানান।পবিস কমলগঞ্জ আঞ্চলিক ব্যবস্থাপক এস এম হাসনাত হাসান বলেন, অধিকাংশ ঘটনায় চোর চক্র খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে সেটির আবরণ ফেলে ভেতরের কয়েল নিয়ে যায়। এখন তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে নিরাপদে ট্রান্সফরমার খুলে নিচ্ছে।