কমলগঞ্জে কন্ট্রোল রুম ঘেরাও, পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষে ফলাফল নিয়ে এক চেয়ারম্যান পদপ্রার্থীর সহস্রাধিক সমর্থক উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুম ঘেরাও করে। পরে পুলিশের লাঠিপেটায় শতাধিক আহত হয়। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ফজলুল হক ৭৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। এ খবর পেয়ে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মতিনের সহস্রাধিক সমর্থক ও কর্মীরা গতকাল রাত সাড়ে নয়টার দিকে উপজেলায় নির্বাচনী কন্ট্রোল রুম ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় পুলিশ ব্যাপক লাঠিপেটা করে।তবে আবদুল মতিন অভিযোগ করেন, নয়টি কেন্দ্রের মধ্যে আটটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ২৯৬ ভোটে তিনি এগিয়ে ছিলেন। বাকি গোকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণা করার আগেই ফজলুল হকের কর্মীরা কেন্দ্রটি দখল করে নেন। পরে উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুম থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে এই কেন্দ্রের ফলাফলসহ সব কেন্দ্রের ফলাফল অনুযায়ী ফজলুল হককে ৭৩ ভোটে বিজয়ী ঘোষণা করেন।উপজেলার ইউপি নির্বাচনের সমন্বয়কারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। নির্বাচনী কন্ট্রোল রুমে অবস্থানরত উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ চৌধুরী বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।স্ট্রাইকিং ফোর্সের লাঠিপেটাউপজেলার শমশেরনগর বাজারে গত সোমবার নির্বাচন স্ট্রাইকিং ফোর্সের লাঠিপেটায় বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহিবুর রহমানসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।শমশেরনগর বণিক কল্যাণ সমিতি সূত্র জানায়, বিষয়টি তারা ইউএনওকে অবহিত করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে আগামীকাল বৃহস্পতিবার শমশেরনগরে ব্যবসায়ীরা হরতাল পালন করবেন।বণিক কল্যাণ সমিতির সভাপতি সারওয়ার আহমদ অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার উপজেলার নয়টি ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ জন্য নির্বাচনের আগের দিন সোমবার রাত সোয়া ১০টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের নিয়ে গঠিত একটি স্টাইকিং ফোর্স শমশেরনগর বাজারে এসে সবগুলো দোকোনে প্রবেশ করে লাঠিপেটা শুরু করে।