কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণ, ২ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানে গত বুধবার রাতে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।ধর্ষিতার পরিবার অভিযোগ করেছে, ইসলামপুর ইউনিয়নের পূর্ব কানাইদাশী ও টিলাগাঁওয়ের এরশাদ মিয়া (৩৩), নজরুল ইসলাম (৩০) ও রুহুল আমীন (৩০) বুধবার গভীর রাতে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে। তারা কিশোরীকে (১৫) চা-বাগানে নিয়ে ধর্ষণ করে।কিশোরীর মা গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নানকে জানান। পরে ইউপি চেয়ারম্যানের সহায়তায় পুলিশের একটি দল এরশাদ ও নজরুলকে গ্রেপ্তার করে। তবে রুহুল পালিয়ে যায়।কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে ধর্ষিতার চিকিৎসাও চলছে।