কমলগঞ্জে কৃষি উপকরণের দাম কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি ইমান আলী মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো, কৃষিক্ষেত্রে ভতুর্কি বৃদ্ধি, বন্যা সমস্যার স্থায়ী সমাধান, নদনদী খনন ও কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। গত বৃহস্পতিবার কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে কমলগঞ্জের অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।