কমলগঞ্জে গাছচোরদের পিকআপ ভ্যানের ধাক্কায় দুই বনপ্রহরী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া থেকে সেগুনগাছ কেটে পাচারকালে গত রোববার দিবাগত রাতে গাছচোরদের পিকআপ ভ্যানের ধাক্কায় দুই বনপ্রহরী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে আবদুল আহাদ নামে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে গাছচোরদের ব্যবহূত দুটি গাড়ি।