কমলগঞ্জে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গলার ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে ছোট ভাইয়ের সঙ্গে মইডাইল গ্রাম থেকে সদরে যাওয়ার পথে নিলুফা বেগমের (৩০) ওড়না মোটরসাইকেলের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি সামনের দিকে পড়ে যান। এ সময় মোটর সাইকেলটি নিলুফা বেগমের ওপর দিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।