কমলগঞ্জে ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এক ব্যক্তির বসতঘর পেট্রল ঢেলে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল বুধবার সকালে মৌলভীবাজার বিচারিক হাকিম আদালতে অভিযোগ দেওয়া হয়েছে। ওই অভিযোগ সূত্রে জানা গেছে, দাউদপুর গ্রামের আবদুল হাকিমের সঙ্গে একই গ্রামের ইন্তাজ আলীর জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে ইন্তাজ আলী ও তাঁর লোকজন মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে আবদুল হাকিমের টিনশেডের একটি বসতঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় দ্রুত ঘর থেকে বের হয়ে আবদুল হাকিমের পরিবারের লোকজন বেঁচে যায়। এ ঘটনায় গতকাল আবদুল হাকিম মৌলভীবাজার বিচারিক হাকিম আদালতে লিখিত অভিযোগ করেছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে ইন্তাজ আলী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন।