কমলগঞ্জে চা-শ্রমিক বস্তিতে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা-বাগানের শ্রমিক বস্তিতে গত শনিবার দিবাগত গভীর রাতে আগুনে ১১টি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, একদল দুর্বৃত্ত তাঁদের ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে তাঁদের অন্তত আট লাখ টাকার ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত তিনটার দিকে শ্রীগোবিন্দপুর চা-বাগানের পাট্রা লাইনে রামদেও ভর, সুপ্রীম ভর, লভ ভর ও হীরা লাল পাশীর ঘরে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। মৌলভীবাজার জেলা সদরের দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে ১১টি ঘর পুড়ে যায়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া ঘর-মালিকদের সবাই চা-শ্রমিক মিলন বীন হত্যা মামলার আসামি। ১ মে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে মিলন নিহত হন।অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।