কমলগঞ্জে চার শিক্ষককে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে গতকাল বুধবার বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষকেরা হলেন সিকান্দর আলী, ছাইম উল্যা, আবদুর রহমান ও লুত্ফুর রহমান। তাঁদের বিদ্যালয়ের পক্ষ থেকে মানপত্র, ক্রেস্ট এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাধ্যমে পৃথকভাবে বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়।