কমলগঞ্জে চিকিৎ সকের বাগানের ২৫০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক চিকিৎ সকের বাগানের ২৫০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের কয়েক ব্যক্তির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নে ভাসানীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।কমলগঞ্জ থানার ওসি নাজিম উদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।