কমলগঞ্জে চোরাই কাঠ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে চুরি যাওয়া বিপুল পরিমাণ সেগুনসহ মূল্যবান কাঠ উদ্ধার করেছে পুলিশ। ভাসানীগাঁও গ্রামের বালুঘাট থেকে গত রোববার দিবাগত রাতে এসব কাঠ উদ্ধার করা হয়।নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, অন্তত ২০০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য অন্তত চার লাখ টাকা হবে।